বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ৩টি ওয়ারেন্টে মামলার ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী এস এম আলী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৭৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী এস, এম, আলী হোসেনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, এস এম আলী নামে সিলেট গোলাপগঞ্জ থানার জিআর-২২৪/১২, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড মামলার ৩ বছরের সাজা ও বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ, ২য় আদালত ঢাকা এর দায়রা নং-৮৭৫৮/১০, ধারা-এন.আই.এ্যাক্ট ১৩৮ এর ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং (৩০ লক্ষ) টাকা অর্থদন্ড ও বিজ্ঞ মেট্রোপলিটন আদালত, ঢাকা এর সিআর-২৪২/১১, ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড মামলার ২ বছরের সাজা সহ ৩টি ওয়ারেন্টে মোট ৬ বছরের সাজা এবং সিআর-৫৫৯/২২(নবীঃ) ধারা-৪০৬/৪২০ পেনাল কোডের মামলা রয়েছে। নবীগঞ্জ থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন উত্তরা থানা এলাকা থেকে গত (১১ জুলাই) রাতে আসামী এস এম আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। মানবপাচারকারী ও প্রতারক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুক আলী। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com