মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জের ইমামবাড়ী স্বপ্নবাড়ি ট্যুর এন্ড ট্রাভেলসের প্রতারণায় সর্বশান্ত দুই যুবক ॥ কোর্টে মামলা দায়ের

  • আপডেট টাইম রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৩৭২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে স্বপ্নবাড়ি ট্যুর এন্ড ট্রাভেলস এর মুল হোতা ফরহাদ আহমেদ পাঠানের অভিনব প্রতারণার শিকার হয়েছেন নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের গহরপুর গ্রামের মাসুদ ও মাহফুজ নামে দুই যুবক। কানাডায় পাঠানোর নামে ভুয়া ডকুমেন্টস তৈরী করে ভিসা দিয়ে তাদের কাছ থেকে প্রায় ২৮ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। গত জুন মাসের ২৪ তারিখ হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ফরহাদ আহমেদ পাঠানের বিরুদ্ধে ২৮ লাখ টাকা প্রতারণার পৃথক দুটি মামলা দায়ের করা হয়। মামলার বিবরণে জানা যায়, কানাডার ৪ টি ওয়ার্কপারমিট ভিসা রয়েছে এমন আশ্বাস দেন স্বপ্নবাড়ি ট্যুর এন্ড ট্রাভেলস এর মুলহোতা ফরহাদ আহমেদ পাঠান। এরপর এই দুই যুবককে ওয়ার্কপারমিট ভিসা দেয়ার বদলে ভুয়া ডকুমেন্টস তৈরী করে ভিজিট ভিসা দেয়া হয়। ভুয়া ডকুমেন্টস এর তৈরীকৃত ভিজিট ভিসা নিয়ে মাহফুজ ও মাসুদকে গত ২৬ ফেব্রুয়ারী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কাতার এয়ারলাইন্সে রাত ৩ টা ১০ মিনিটে কানাডার উদ্দেশ্য ফ্লাইট দেয়ার কথা। ওই দিন ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বোডিং পাস করতে গেলে এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানায় ভুয়া ডকুমেন্টসে ভিজিট ভিসা করা হয়েছে। এ সময় এয়ারপোর্ট ইমিগ্রেশন অফিসার আমাদের ভিসাটি ডিএক্টি আছে মর্মে আমাদের অবহিত করলে হতবম্ভ হই। পরে আমাদের ফ্লাইট বাতিল হয়। কানাডার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে সর্বশান্ত হয়ে পড়ি। এ সময় অভিযুক্ত ফরহাদ আহমেদ পাঠানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন চিন্তার কারণ নেই, আপনারা চলে আসেন। দ্বিতীয় বার আপনাদের কানাডায় পাঠাবো। এদিকে বার বার তাগিদ দিলেও আর কোনো সুস্পষ্ট জবাব না দিয়ে ভুক্তভোগীদের সাথে অশুভ আচরণ করা হয়। স্বপ্নবাড়ি ট্যুর এন্ড ট্রাভেলস এর ব্যবসার নামে সাধারণ মানুষের সাথে অভিনব প্রতারণা শুরু করেছেন ফরহাদ আহমেদ পাঠান। ইতিমধ্যে কানাডা পাঠানোর নাম করে অহরহ প্রতারণার অভিযোগ রয়েছে পাঠানের বিরুদ্ধে।
দ্রুত সময়ের মধ্যে ফরহাদ আহমেদ পাঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান ভুক্তভোগী সর্বশান্ত ব্যক্তিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com