বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে ট্রাকের ধাক্কায় টমটম চালক নিহত ॥ সড়ক অবরোধ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং সড়কে সুনারু নামক স্থানে ট্রাকের ধাক্কায় মিরজাহান মিয়া নামে এক টমটম ইজিবাইক চালক নিহত হয়েছে। এ ঘটনায় টমটমে থাকা ৩ যাত্রী আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরজাহান উপজেলার চতুরঙ্গ রায়েরপাড়ার আব্দুল বারিক মিয়ার পুত্র।
এদিকে ঘটনার পর পরই ট্রাক রেখে চালক পালিয়ে গেছে। স্থানীয়রা এ ঘটনায় সড়ক অবরোধ করে। জানা যায়, হবিগঞ্জ থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে বানিয়াচং বড় বাজার আসার উদ্দেশ্যে রওয়ানা দেয় পথিমধ্যে টমটমটিকে ট্রাক ধাক্কা দেয়। এতে যাত্রীসহ ইজিবাইকটি রোডের পাশে ছিটকে ডোবায় পরে যায়। পরে আশেপাশের মানুষ এসে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেন।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দিলোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com