বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে গাছ বোঝাই দু’টি ট্রাক্টর আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪
  • ৮০৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গতকাল বৃহস্পতিবার রাতে অবৈধ ভাবে পাচারকালে আকাশমনি গাছ বোঝাই দু’টি ট্রাক্টর জনতার সহযোগিতায় থানা পুলিশ আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়-গতকাল বৃহস্পতিবার রাত প্রায় ৮ টার দিকে তেলিয়াপাড়ার (রসুলপুর) গ্রামের জসিম মিয়া আকাশ মনি গাছ ভর্তি দু’টি ট্রাক্টর নাসির নগরের দিকে নিয়ে যাওয়ার সময় মাধবপুর বাজারের পুরাতন গরুর বাজার এলাকায় জনতা আটক করে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানার এস.আই সামস্-ই-তাব্রীজ ঘটনাস্থলে পৌছে ট্রাক্টর গুলো আটক করে থানায় নিয়ে আসে।
উল্লেখ্য, যে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং জগদীশপুর বন পরীক্ষণ ফাড়ির কর্মকর্তাদের ম্যানেজ করে ফায়ার হুটের নামে রঘুনন্দন পাহাড়ের মূল্যবান গাছ অবৈধভাবে পাচার করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com