বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

এমপি কেয়া চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে দেওতৈল ও রইছগঞ্জবাসীর ॥ ১১ কোটি টাকা বরাদ্দ

  • আপডেট টাইম বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এমপি কেয়া চৌধুরীর ঐকাত্মিক প্রচেস্টায় প্রকল্পের জটিলতা থেকে মুক্তি পাওয়ার পর দ্রুতই দীর্ঘদীনের ভোগান্তি লাঘব হচ্ছে বাহুবলের স্নানঘাট ইউনিয়ন ও নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষের। ইতিমধ্যে রাস্তা দুটি নির্মাণের জন্য ১১ কোটি ৪১ লক্ষ ২১ হাজার ১শ ৯২ টাকা বরাদ্দ এসেছে এবং দরপত্র আহ্বান করা হয়েছে। আশা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যেই রাস্তা দুটির নির্মাণ কাজ শুরু হবে। জানা যায়, বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়ন অফিস থেকে রইছগঞ্জ বাজার রাস্তার বেহাল দশায় বছরের পর বছর ধরে ভূগছিলো আশপাশের কয়েক এলাকার হাজার হাজার মানুষ। নবীগঞ্জ উপজেলার দেওতৈল এলাকার রাস্তাটিরও একই দশা। রাস্তা দুটি হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার আরো ৩টি কাজের সাথে প্রকল্পের জটিলতায় আটকা পড়ে। অনিশ্চয়তায় পড়ে এলাকাবাসীর দূর্ভোগ লাঘব। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়ার তৎপরতায় প্রকল্পের জটলা থেকে মুক্তি পায় নবীগঞ্জ ও বাহুবল উপজেলার এ রাস্তা দুটি। এরপরই রাস্তা দুটি নির্মাণে তৎপরতা শুরু করেন এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। এরই প্রেক্ষিতে রাস্তা দুটি নির্মাণের জন্য ১১ কোটি ৪১ লক্ষ ২১ হাজার ১ শত ৯২ টাকা বরাদ্দ এসেছে। এরমধ্যে বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়ন অফিস থেকে রইছগঞ্জ বাজার রাস্তার জন্য এসেছে ৭ কোটি ৮৮ লক্ষ ৪৪ হাজার ৯ শত ২৬ টাকা ও নবীগঞ্জ উপজেলার দেওতৈল এলাকার নিলামবাজার-করিমপুর রোড রাস্তার জন্য এসেছে ৩ কোটি ৫২ লক্ষ ৭৬ হাজার ২ শত ৬৬ টাকা। শীঘ্রই রাস্তা দুটির মেরামত কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।
এমপি কেয়া চৌধুরী বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার রাস্তাঘাটসহ সর্বক্ষেত্রে সকল সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছি। এরই প্রেক্ষিতে রাস্তা দুটির কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করছি। আমাকে সর্বাত্নক সহযোগীতা করায় মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম ও প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com