বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে মোবাইল চুরির ঘটনায় হামলা-ভাংচুর ॥ শিশুসহ আহত ৩

  • আপডেট টাইম রবিবার, ২০ অক্টোবর, ২০১৩
  • ৭৮১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন একটি নিরীহ পরিবারের ঘরে ঢুকে ঘরে হামলা ভাংচুর শিশুসহ ৩জনকে আহত করা হয়েছে। আহতদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার মায়ানগরের আলম মিয়ার পুত্র মহিবুর রহমানের গত দেড় মাসের ব্যবধানে ২টি মোবাইল ফোনসেট চুরি হয়। ঈদের আগের দিন ১৫ অক্টোবর মঙ্গলবার মহিবুর রহমান একই গ্রামের উমেদ আলীর পুত্র মালুম মিয়ার ঘরে ফোনটি দেখতে পায়। মহিবুর তার ফোনটি মালুমের দেখার বিষয়টি তার পরিবারের লোকদেরকে অবগত করে। ফোন চুরি ও গ্রামের অন্য বাড়িতে দেখার বিষয় নিয়ে মহিবুরদের ঘরে আলোচনার সময় পাশের বাড়ির মালুম বিষয়টি শোনতে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এর প্রতিবাদ করায় মালুম ও তার মা-বোন মিলে মহিবুরদের বাড়িতে এসে ঘরে ঢুকে হামলা ভাংচুর চালায়। হামলাকারীরা মহিবুরদের ঘরের বেড়াসহ আসবাবপত্র কুপিয়ে ভাংচুর করে। হামলায় দেড় বছরের শিশু ইকবাল হোসেন, নূরজাহান বিবি (৫০) ও মহিমা বেগম (১৮) আহত হয়। আহতদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com