বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ইয়াবাসহ সুজন গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার ছালামতপুর এলাকা থেকে ৪২ পিস ইয়াবাসহ সুজন মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম ও এসআই বিজয় দেবনাথের নেতৃত্বে একদল পুলিশ ধৃত সুজনের ছালামতপুরস্থ ভাড়াটিয়া বাসায় হানা দেন। এ সময় তল্লাশি করে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে। পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে সুজন মিয়া শহরে ও শহরতলীর আশপাশ এলাকায় মরন নেশা ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে। রবিবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুজন মিয়ার ভাড়াটিয়া বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় তার ঘর তল্লাশী করে উল্লেখিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় ৩৬ (১) সারনির ১০ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ইং ধারায় মামলা দেয়া হয়েছে। ধৃত সুজন ওই এলাকার মৃত সোনা মিয়ার ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com