শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন

  • আপডেট টাইম সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অত্যন্ত আনন্দঘন পরিবেশে, ঝাকঝমক পূর্ণভাবে নবীগঞ্জ প্রেসক্লাবের জুন মাসের সাধারণ সভা ও ঈদ পুনমিলনী সভা সম্পন্ন। গতকাল ৩০ জুন রোববার বিকাল ৪টায় নবীগঞ্জ ডাকবাংলোয় অনুষ্ঠিত হয়। স্বতঃস্ফূর্তভাবে সদস্যরা উপস্থিত হয়ে বলেন নতুন ভবন হওয়ার কারনে নবীগঞ্জ প্রেসক্লাব আপন ঠিকানায় যাচ্ছে, ১৯৭৮ সালে নবীগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠার পর দীর্ঘ ৪৬ বছর পরে নতুন ভবন ও জায়গা পেয়েছে, সেই প্রেসক্লাব কে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ রাখতে হবে। নতুন ভবন নির্মাণ এর জন্য বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক কে সবাই ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন এটা নবীগঞ্জ প্রেসক্লাবের ইতিহাস স্বর্ণারে লেখা থাকবে ইনশাআল্লাহ। সব সদস্য নিজের ক্ষমতা অনুযায়ী নতুন ভবন নির্মাণ কাজের মধ্যে অনুদান প্রদান করবেন। নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল জাহান চৌধুরী, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সভাপতি সরওয়ার শিকদার, সহ-সভাপতি এম.এ মুহিত, যুগ্ম সম্পাদক তৌহিদ চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী, কার্য নির্বাহী কমিটির সদস্য শাহ সুলতান আহমদ, এম.এ মুজিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী শামীম, সদস্য মুরাদ আহমদ, কিবরিয়া চৌধুরী, মোহাম্মদ মুহিবুর রহমান, মোঃ আবু তালেব, সলিল বরণ দাশ, অলিউর রহমান, ছনি আহমেদ চৌধুরী প্রমুখ। সভায় আরও সিন্ধান্ত হয় গঠন তন্ত্রের ধারা অনুযায়ী ৩১ জুলাই এর মধ্যে বার্ষিক সদস্য ফি প্রদান করা না হলে আগামী নির্বাচনে ভোটার তালিকায় তাদের নাম আসবে না।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com