মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আজমিরীগঞ্জে মরহুম শরীফ উদ্দিন সড়ক সংস্কারে ৩২ কোটি টাকা অনুমোদন

  • আপডেট টাইম রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ এমপি’র প্রচেষ্টায় বানিয়াচং-জলসুখা-আজমিরীগঞ্জ সড়ক সংস্কারের জন্য ৩২ কোটি টাকা অনুমোদন দিয়েছে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়। এ খবর ছড়িয়ে পড়ায় আজমিরীঞ্জ উপজেলাবাসীর মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, বানিয়াচং-জলসুখা-আজমিরীঞ্জ সড়কটি বেহাল অবস্থায় ছিল। এতে চলাচলে চরম দূর্ভোগে ছিলেন উপজেলাবাসী। রাস্তাটি সংস্কারে আজমিরীগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবী ছিল। যে কারণে ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এমপি হওয়ার পর থেকেই তিনি সড়কটি সংস্কারের জন্য সার্বক্ষনিক চেষ্টা করে আসছিলেন। তিনি সড়কটি সংস্কারের জন্য সড়ক-পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সচিব ও প্রকৌশলীসহ সকলের সাথে যোগাযোগ রাখছিলেন। এতে দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারে ৩২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। উল্লেখ্য, বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য শরীফ উদ্দিন আহমেদ মৃত্যুর পূর্বে জাতীয় সংসদে এই সড়কটি বাস্তবায়ন করার দাবী জানান। পরবর্তীতে তাঁর মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সড়কটি মরহুম শরীফ উদ্দিন এমপি সড়ক হিসেবে নাম করন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com