বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

গজনাইপুর ইউনিয়নে উপ-নির্বাচন ২৭ জুলাই

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২৪৬ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। এছাড়া দেবপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য, কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদেও উপ নির্বাচনের তফশীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপনির্বাচনের তফশীল ঘোষণা করা হয়। নির্বাচনের তফশীল অনুযায়ী- ৪ জুলাই রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষদিন, ৫ জুলাই মনোনয়নপত্র যাচাই বাছাই, ৬ থেকে ৮ জুলাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল, ৯ জুলাই আপিল নিষ্পত্তি, ১০ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার, ১১ জুলাই প্রতীক বরাদ্দ, ২৭ জুলাই শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল ইউপি চেয়ারম্যান পদ হতে পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাচনে চরম ভরাডুবি হয়ে জামানত বাজেয়াপ্ত হয় মুকুলের। এছাড়া দেবপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য ও কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য মৃত্যু বরণ করেন। ফলে গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ, দেবপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদ, কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধার

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com