বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আমাকে না কেটে গাছ কাটা যাবে না-ব্যারিস্টার সুমন এমপি

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২৪৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আমাকে না কেটে গাছ কাটা যাবে না। আমি পাঁচ বছর ক্ষমতায় থাকার সময় সাতছড়ি জাতীয় উদ্যান থেকে একটি গাছ কেন, একটি পাতাও কেউ নিতে পারবে না। তিনি বৃহস্পতিবার দুপুরে সাতছড়ি জাতীয় উদ্যানের মিলনায়তনে আয়োজিত সহ-ব্যবস্থাপনা কমিটির সভায় একথা বলেন। এতে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার। ব্যারিস্টার সুমন আরো বলেন, আমি জেনে অনেক কষ্ট পেয়েছি, বিগত পঞ্চাশ বছরেরও নাকি কোন এমপি, মন্ত্রী এখানে এসে সাতছড়ি জাতীয় উদ্যানের উন্নয়নের ব্যাপারে কথা বলেননি। অথচ বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী গত ১০ বছর ধরে চুনারুঘাট-মাধবপুরের এমপি ছিলেন। সহ-ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, মৌলভীবাজার বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মাযহারুল ইসলাম জাহাঙ্গীর, জামিল মোহাম্মদ খান, মাহিদুল ইসলাম, হিল্লোল রায়, মোঃ শফিকুল ইসলাম আবুল, আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, নিজামুল হক চৌধুরী প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com