মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

জেলা ছাত্রদল সভাপতি রিংগন এর মুক্তির দাবীতে শহরে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ্ রাজিব আহমেদ রিংগন এর মুক্তির দাবীতে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। গতকাল শনিবার বিকেলে আয়োজিত মিছিলটি হবিগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শায়েস্তানগর ট্রাফিক পয়েন্টে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সম্পাদক এর পরিচালনায় জেলার নেতৃবৃন্দ সহ বিভিন্ন উপজেলার আহবায়ক ও সদস্য সচিবগণ বক্তব্য রাখেন। বক্তরা বলেন, দেশজুড়ে বিক্ষুব্ধ জনতার জনরোষের ভয়ে আতঙ্কিত হয়ে মামলা, গণগ্রেফতার ও জামিন বাতিলের মাধ্যমে গনতন্ত্রকামী জনতাকে স্তব্ধ করা যাবে না। বক্তারা বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ্ রাজিব আহমেদ রিংগন সহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দাবী করেন। উল্লেখ্য সিলেট সাইবার ক্রাইম আদালতে দায়েরকৃত একটি মামলা হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক মনির কামাল হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন সহ ২২ জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com