বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে গরুর দাম বেশি হওয়ায় ক্রেতাদের মাঝে হতাশা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৪০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জমে উঠেছে কোরবানির হাট। হবিগঞ্জ জেলার বিভিন্ন বাজারে গরু নিয়ে পাইকার ও বিক্রেতারা পশু নিয়ে যাচ্ছেন। তবে অন্যবারের চেয়ে এব বছর গরুর দাম অতিরিক্ত। বাজারে আসা অনেক ক্রেতারা জানান, ১ লাখের নিচে ভালো কোনো গরু পাওয়া যাচ্ছে না। তবে ঈদের দুই একদিন আগে দাম কিছুটা কমতে পারে বলে তাদের ধারণা। তাই অনেকে গরু না কিনে বাড়ি ফিরে যাচ্ছেন। ব্যবসায়ীদের দাবি খাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা গরু নিয়ে এসে হবিগঞ্জের গরুর বাজার, মিরপুর বাজার, শায়েস্তাগঞ্জ বাজার, কেশবপুর বাজার, মাধবপুর বাজার, চুনারুঘাট বাজার, পৈল, নবীগঞ্জ বাংলা বাজারসহ বিভিন্ন বাজারে গরু সারিবদ্ধ করে বিক্রির জন্য রাখা হচ্ছে। তবে বাজারে পকেটমারের উপদ্রবও রয়েছে। এ ছাড়া জালটাকার ছড়াছড়িও রয়েছে। কোনো কোনো বাজারে জাল টাকা সনাক্তের জন্য মেশিন বসানো হয়েছে।
গতকাল সরেজমিনে শায়েস্তাগঞ্জ বাজারে দেখা যায় অনেক ক্রেতাদের কাছ থেকে পকেটমারেরা টাকা নিয়ে যাচ্ছে। অন্যদিকে পাইকারদের যন্ত্রনায় ক্রেতারা গরু না কিনেই শুধুমাত্র দরদাম করে বাড়ি ফিরছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com