শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শ্রীমঙ্গলে পাগলা কুকুরের কামড়ে ২৪ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২১৮ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গলে পাগলা কুকুরের কামড়ে ২৪ জন আহত হয়েছে। গত শুক্রবার (৭ জুন) সকাল ১১টা থেকে শনিবার (৮ জুন) সকাল ৯টা পর্যন্ত শ্রীমঙ্গল পৌর শহর ও ৩নং সদর ইউনিয়নের লালবাগ, সবুজবাগ, মুসলিমবাগ, শাহীবাগ রামকৃষ্ণ মিশন রোড, মৌলভীবাজার রোড ও পশ্চিম শ্রীমঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, পাগলা কুকুরের কামড়ে শুক্রবার রাত পর্যন্ত ২২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত তিনজন মৌলভীবাজার সদর হাসপাতালে এবং একজন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেওয়া আহতরা হলেন- গজানন্দ কৈরী, রাজেল রাউ, শ্রীকান্ত চন্দ্র, মো. জামান উল্লা, জিহান, রামরতি কাহার, মায়া বেগম, আসলাম খান, পুতুল, দিলীপ কুমার দেব, শ্যামল চক্রবর্তী, নিরেন্দ্র, সজন দেব, শিশির ভট্টাচার্য, জয়ন্তী, কেপায়েত উল্লা, আল আমিন, সন্দীপন শীল, নাসিমা বেগম, রুহিত মিয়া, রায়হান মিয়াসহ আরও কয়েকজন। তাদের মধ্যে গুরুতর আহত পুতুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। চিকিৎসা নেওয়া ব্যক্তিরা জানান, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে বেওয়ারিশ কুকুর শিশুসহ বয়স্কদের কামড়ে দিচ্ছে। কুকুরের কামড়ে আহত চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রুহিত মিয়ার ভাষ্য, সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে বাসার কাছে একটি দোকানে পেন্সিল কিনতে গিয়ে হঠাৎ কুকুরের সামনে পড়ি। কোনো কিছু বুঝে ওঠার আগেই কুকুর দৌঁড়ে এসে আমার হাতে কামড় বসায়। আহত রায়হান মিয়া বলেন, সন্ধ্যার দিকে আমি বাসার গেটের সামনে ছিলাম। হঠাৎ কুকুরটি এসে হাতে-পায়ে কামড় বসিয়ে দিয়েছে। পরে লাথি দিয়ে পা ছাড়াই। কুকুরটি লাথি খেয়ে পালিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. শারমিন আক্তার জানান, শুক্রবার রাত ৯টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন কুকুরের কামড়ে আহত আমাদের এখানে চিকিৎসা নিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com