বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে ৫ ট্রাক ভর্তি ভারতীয় চিনিসহ ১৩ চোরাকারবারি আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে চুনারুঘাটের সীমান্ত দিয়ে চোরাই পথে চিনি, চাপাতা, জিরা, গরম মসলা ও মাদকসহ বিভিন্ন পণ্য বাংলাদেশে প্রবেশ করছে। যদিও মাঝে মধ্যে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা চক্রের সদস্যদের ধরে তবে মূলহোতারা থেকে যায় ধরাছোয়ার বাইরে। গতকাল বৃহস্পতিবার বিকালে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমানের নির্দেশে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোবারক হোসেন ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ মহাসড়কের বিরামচর এলাকায় অভিযান চালিয়ে ৫ ট্রাক ভর্তি ভারতীয় চিনি আটক করে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চালক, হেলপার ও চোরাকারবারিসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা চোরাকারবারের কথা স্বীকার করেছে। প্রতি ট্রাকে ১৮০ বস্তা করে মোট ৯শ বস্তা চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় কোটি টাকা। ওসি আরও জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকদের বাড়ি বিভিন্ন জেলায়। তাদের গডফাদারকে খুঁজের বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে। আজ শুক্রবার আটকদের আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com