মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

মতবিনিময় সভায় পুলিশ সুপার আক্তার হোসেন ॥ মহাসড়কে বসতে পারবেনা গরুর হাট শান্তি শৃংখলা বজায় রাখার নির্দেশ

  • আপডেট টাইম সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আইনশৃংখলা রক্ষা এবং শ্রমিকদের বেতন ভাতাদি পরিশোধের লক্ষ্যে শিল্প কারখানার মালিক ও শীর্ষ কর্মকর্তাগণের সঙ্গে পুলিশ সুপার মতবিনিময় সভা করেছেন। গতকাল রবিবার পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা এ মতবিনিময় সভা করেন। একই দিন পুলিশ সুপার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে গবাদিপশুর হাটের ইজারাদার ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের সঙ্গে আইনশৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছেন। এ সময় পুলিশ সুপার গবাদিপশুর হাটের আইনশৃংখলা বজায় রাখা ও পশুর হাট গুলোর নিরাপত্তা রক্ষায় জেলা পুলিশ তাদের দায়িত্ব যথাযথ পালন করার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, হবিগঞ্জ জেলায় যে সব কোরবানির পশুর হাট বসবে এ সকল হাটে আইনশৃংখলা রক্ষার জন্য কাজ করবে জেলা পুলিশ। প্রতিটি কোরবানির পশুর হাটের নিরাপত্তায় থানার নিয়মিত মোবাইল টিমের পাশাপাশি থাকবে অস্থায়ী পুলিশ ক্যাম্প, অস্থায়ী পুলিশ কন্ট্রোলরুম, জালনোট শনাক্তকরণ বুথ, সাদা পোশাকে পুলিশি ব্যবস্থা। এ সময় যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা সম্পর্কে পুলিশকে অবগত করার আহবান জানান। সভায় পুলিশ সুপারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তীসহ সকল থানার অফিসার ইনচার্জ, হবিগঞ্জ জেলার শিল্প কারখানার মালিক ও শীর্ষ কর্মকর্তাগণ, গবাদিপশুর হাটের ইজারাদার ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com