মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ছাতকে নারীকে ধর্ষণের দায়ে হবিগঞ্জের বাসিন্দা এসআই’ আজিজুরের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট টাইম রবিবার, ২ জুন, ২০২৪
  • ২১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুনামগঞ্জের ছাতকে কর্মরত থাকতে একটি মামলার তদন্ত করতে গিয়ে মামলার এক পক্ষের এক নারীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন পুলিশ কর্মকর্তা আজিজুর রহমান চৌধুরী। পরে ভুক্তভোগী নারী আদালতে মামলা করলে চাকরি খোয়ান ওই পুলিশ কর্মকর্তা। প্রায় ১২ বছর মামলার বিচার কাজ শেষে গত ৩০ মে দুপুরে ওই মামলার রায় প্রদান করেন। রায়ে আজিজুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্ত আজিজুর রহমান চৌধুরীর বাড়ি হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার এলাকার আঞ্জব আলী চৌধুরীর পুত্র। তিনি ২০১২ সালে সুনামগঞ্জের ছাতক থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তখনই ওই ঘটনা ঘটে। সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) রুকনুজ্জামান যাবজ্জীবন কারাদণ্ডের এ আদেশ দেন। রায়ের সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। আদালতের সরকারি কৌঁসুলি নান্টু রায় রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, আজিজুর রহমান ছাতক থানার উপ-পরিদর্শক হিসেবে কর্মরত থাকা অবস্থায় ছাতক পৌর শহরের একটি মামলার তদন্তের দায়িত্ব পান। ওই মামলার তদন্ত করতে গিয়ে তিনি এক পক্ষের এক নারীকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে ওই নারী ২০১২ সালের ১০ সেপ্টেম্বর আজিজুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করেন। মামলার পর আজিজুর রহমানকে প্রথমে সাময়িক ও পরে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়। মামলার বিচারকাজ শেষে রায় ঘোষণা করেন আদালতের বিচারক। রায়ের পর আসামিকে কারাগারে পাঠানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com