মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচংয়ের আগুয়া গ্রামে ৪ খুনের ঘটনায় আরও ২ আসামী গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২ জুন, ২০২৪
  • ২০৫ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ের আগুয়া গ্রামে আলোচিত ৪ খুনের ঘটনায় জড়িত আরও ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। নারায়নগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু হানিফসহ একদল পুলিশ র‌্যাবের সহায়তায় অভিযান চালিয়ে গতকাল বিকালে নারায়নগঞ্জ এলাকা থেকে আগুয়া গ্রামের ৪ হত্যা মামলার অন্যতম আসামী দুই সহোদর সোহান চৌধুরী এবং সোহাগ চৌধুরীকে গ্রেফতার করে। এ দিকে পূর্বে মামলায় গ্রেফতারকৃত প্রধান আসামী বদরুল আলম ওরফে বদির এর ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছেন তদন্তকারী পুলিশ কর্মকর্তা মোঃ আবু হানিফ। উল্লেখ্য, গত ৯ মে বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের আগুয়া গ্রামে সিএনজি অটোরিকশার সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে এক ভয়াবহ সংঘর্ষের সৃষ্টি হয়। এ সংঘর্ষে ৩ জনের প্রাণহানী ঘটে। এ ঘটনায় নিহত লিলুর ভাই বাদী হয়ে ১শ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭০ থেকে ৮০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
২১ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জিলু মিয়া নামে আরো একজনের মৃত্যু হয়। এ নিয়ে এ সংঘর্ষে মৃতের সংখ্যা দাঁিড়য়েছে ৪ এ। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু হানিফ’র সাথে যোগাযোগ করা হলে তিনি সোহান চৌধুরী এবং সোহাগ চৌধুরীর গ্রেফতারের সংবাদটি নিশ্চিত করেন। এ মামলার অপর আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে বলেও জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com