সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

লাখাই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আজাদ ও মাহফুজের সমর্থকদের সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম সোমবার, ২৭ মে, ২০২৪
  • ২৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলা নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকালে লাখাই উপজেলা চেয়ারম্যান প্রার্থী এডঃ মুশফিউল আলম আজাদ ও মাফুজুল আলম উপজেলার বামৈ চৌরাস্তার মোড়ে সভা আহ্বান করে। একই স্থানে সভা আহ্বান করায় উভয় পক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে উপজেলা পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সভা বন্ধ করে দেয়। এ নিয়ে উভয় পক্ষের কর্মী সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করে। এক পর্যায়ে বিকাল ৬ টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ২০ জন আহত হয়।
আহতদের মধ্যে রায়হান (২৫), মোঃ দিদার মিয়া (১৯), মোঃ মিজান মিয়া (২৬), মোঃ আবু মুছা (৩৫), মিনু মিয়া (৩৫), মুর্শেদ কামাল (৩২), উজ্জল মিয়া (২৬), দুলাল মিয়া (৪০), শিপন মিয়া (২৫) সহ আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা ও ভর্তি করা হয়েছে। লাখাই থানার ওসি আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌছে উভয় পক্ষকে চত্রভঙ্গ করে দেয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com