সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরের গেজেট দোকানে চুরির ঘটনায় বিপুল পরিমাণ মোবাইল উদ্ধার ॥ এক চোর আটক

  • আপডেট টাইম রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চোরাই মোবাইল ফোনসহ রুবেল মিয়া (২২) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৭টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান, পুলিশ সুপার আক্তার হোসেন। আটককৃত যুবক রুবেল মিয়া সদর উপজেলার রিচি ইউনিয়নের জালালাবাদ গ্রামের সিরাজ মিয়ার পুত্র ও আনোয়ারপুর পয়েন্টের মনোহর হাজী মার্কেটের মা টেলিকমের মালিক।
পুলিশ সুপার আক্তার হোসেন বলেন, শহরের টাউন হল রোডস্থ গেজেট হবিগঞ্জ নামক মোবাইল ফোন ও এক্সসরিজ এর দোকানঘর থেকে গত ২৮ মার্চ অজ্ঞাতনামা চোরেরা হানা দেয়। এ সময় চোরের দল ৫৭টি বাটুন ফোন, ৪টি স্মার্ট ফোন ও এক্সসরিজসহ মোট তিন লাখ আশি হাজার দুইশত টাকা মূল্যের জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। পরে এ ঘটনায় মোহনপুর এলাকার রাজিউর রহমান সদর থানায় মামলা করেন।
এরই প্রেক্ষিতে সদর থানার (ওসি) অজয় চন্দ্র দেব ও এসআই ফয়সাল আমিনের নেতৃত্বে একদল পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে হবিগঞ্জ পৌরসভাস্থ আনোয়ারপুর পয়েন্ট সংলগ্ন মনোহর হাজীর মার্কেটে ‘মা টেলিকম’ নামক মোবাইল ফোনের দোকানে অভিযান চালায়। অভিযানকালে ১৭টি মোবাইল ফোন উদ্ধারসহ দোকান মালিক রুবেলকে আটক করা হয়। রুবেল চোরাই মোবাইল ফোন কেনা বেচার সাথে জড়িত। তবে এ চক্রের গডফাদারদের তো পুলিশের অভিযান অব্যাহত আছে। অচিরেই ধরা পড়বে। পুলিশ সুপার জানান, তাকে এ বিষয়ে আরো জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানা যাবে। তিনি বলেন, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীসহ চোরাইকৃত অন্যান্য মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com