রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

আমার জন্য সরকারি ভাবে বরাদ্ধকৃত সম্মানি নিজে ভোগ না করে জনকল্যাণে ব্যয় করে আসছি-সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন- বিগত ১০ বছর উপজেলা চেয়ারম্যান হিসাবে সরকারি ভাবে বরাদ্ধকৃত সম্মানি নিজে ভোগ না করে জন কল্যাণে ব্যয় করেছি। এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন ও শিক্ষা বিস্তারে সরকারি বরাদ্ধের পাশাপশি ব্যক্তিগত তহবিল থেকে কাজ করে গেছি। তাই অসমাপ্ত উন্নয়ন মূলক কাজ সর্ম্পূন করতে অতীতের মতো ঘোড়া প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান। শুক্রবার রাতে মাধবপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন। সাবেক কাউন্সিলর গোলাপ খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মানিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, কাউন্সিলর বাবুল হোসেন, কাউন্সিলর শেখ জহিরুল ইসলাম, কাউন্সিলর আবজাল পাঠান, সাবেক কাউন্সিলর মোঃ লাল মিয়া, সুরঞ্জন চন্দ্র পাল, হাজী ফিরোজ মিয়া, লুৎফুর রহমান খাঁন, হাজী অলিউর রহমান, হাজী ছিদ্দিক মিয়া, হাবিবুর রহমান, আলমগীর কবির প্রমুখ। বিগত দিনে উপজেলা পরিষদ থেকে গ্রামীন রাস্তার উন্নয়ন ও শিক্ষা বিস্তারে বিভিন্ন বিদ্যালয়ে উপকরণ বিতরণে সন্তোষ প্রকাশ করে ঘোড়া প্রতীকে ভোট দেয়ার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন। পরে পৌর মেয়র হাবিবুর রহমানের মার্কেটে ঘোড়া প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com