বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রার্থীর জন্য আইন সমান থাকবে-জেলা প্রশাসক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট জিলুফা সুলতানা বলেছেন, নবীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রার্থীর জন্য আইন সমান থাকবে। নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ। নির্বাচনে কোনো ধরনের বল প্রয়োগ-বিশৃংখলা-অনিয়ম ও জালিয়াতি বরদাশত করা হবে না। আইন হাতে তুলে নিলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা একটি দৃষ্টান্তমূলক নির্বাচন উপহার দিতে চাই। এজন্য সকল প্রার্থী ও তাদের সমর্থকদের সহযোগিতার কোনো বিকল্প নেই।
জেলা প্রশাসক জিলুফা সুলতানা গতকাল বুধবার (১৫ মে) সকাল সাড়ে ১০টায় নবীগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে আয়োজিত আইন শৃখলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা রিটার্নিং কর্মকর্তা প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক আরো বলেন, উপজেলা পরিষদের নির্বাচন শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য যা কিছু করা দরকার তা সবই করা হবে। কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আশাকরি সকলের সার্বিক সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো।
জেলা নির্বাচন অফিস ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় কর্তৃক আয়োজিত এই মতবিনিময় সভায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা রিটার্নিং কর্মকর্তা প্রভাংশু সোম মহান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন (বিপিএম) বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ একাধিক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। যদি কেউ নির্বাচনে অপ্রীতিকর ঘটনা ঘটায় তাহলে তাৎক্ষনিক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সুপার আক্তার হোসেন (বিপিএম) আরো বলেন, ভোট হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ। কোন ভোটারকে কেউ কেন্দ্রে আসতে বাধা দিলে তাকে কঠোর হাতে দমন করবে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। ভোটের দিন পুরো উপজেলায় নিরাপত্তার চাঁদরে মোড়ানো থাকবে। ইতিমধ্যে আমাদের পুলিশের চৌকস দল ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে কাজ শুরু করে দিয়েছেন। আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন এবং আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। সুষ্ঠু ভোট প্রদানে কেউ বাধা প্রদান করলে সাথে সাথে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপ, সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুক আলী, নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি পেশার মানুষ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com