বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়নে ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৮৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়নে বিভিন্ন বাজারে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে ও সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ বাজার, বান্দের বাজারসহ বিভিন্ন বাজার ও দীঘলবাক ইউনিয়নের সাইনবোর্ড বাজারসহ বিভিন্ন বাজারে বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করে। পরে পৃথক পৃথক স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ছালিক আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমদ চৌধুরী, আব্দুল বারিক রনি, উপজেলা বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, মোর্শেদ আহমদ, মাওলানা শোয়েব আহমদ, এনাম উদ্দিন, আবুল ফজল, ইসলাম উদ্দিন, নিতেশ দাশ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়েদ আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহীন তালুকদার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শামীম আহমদ, সিলেট মহানগর ছাত্রদল যুগ্ম সম্পাদক দেবাশীষ গুপ্ত দেবু, যুবদল নেতা শেখ শিপন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আল আমিন তালুকদার, বিএনপি নেতা আনচার মিয়া, বাছিতুর রহমান রুহেল, আব্দুল হেকিম, কয়েছ মিয়া, ইউপি সদস্য সাহেল আহমদ, সুমন মিয়া, শফিকুজ্জামান রুহেল, ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা মুজাহিদ আহমদ, আরজু মেম্বার, দুলাল আহমেদ, লাল কর, নূর উদ্দিন, নিজাম উদ্দিন, দীঘলবাক ইউনিয়ন বিএনপি নেতা ডাঃ ইউসুফ আলী, কুরেশ মিয়া, সমছু মিয়া, মুকিদ মিয়া, ফরিদ মিয়া প্রমুখ। পথসভায় বক্তারা বলেন- উপজেলা পরিষদ নির্বাচন বিএনপি বর্জন করেছে, যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছে তাদেরকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে, উপজেলা নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী নেই। তাই সর্বসাধারণকে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে উপজেলা নির্বাচন বর্জনের আহবান জানান তারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com