মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

লাখাইয়ে শিক্ষিকার মৃত্যু নিয়ে রহস্য ॥ শরীরে আঘাতের চিহ্ন

  • আপডেট টাইম বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে শিক্ষিকা রিবন রুপা দাশ (৩৮) এর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন থাকার পরও অনেকে বলছেন, আত্মহত্যা করেছে। আবার কেউ বলছে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে আঘাতের চিহ্ন থাকার পরও ময়নাতদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। তবে মামলা দিলে নেয়া হবে। তবে কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
গত দুই দিন তার মৃত্যু নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা চলছে। আবার অনেকে ভয়ে আত্মগোপন করেছে। নিহত শিক্ষিকা ভরপূর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী অজয় কুমার দাশ লাখাই মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক। তাদের বাড়ি ভবানীপুর গ্রামে। গত ১২ মে তার লাশ মাদনা সড়কের ঝনঝনিয়া ব্রিজের নিকট পাওয়া যায়। পরে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এরপর থেকেই নানা গুঞ্জন শুরু হয়। তবে তার পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে লাখাই থানার ওসি আবুল খায়ের জানান, এখনও মামলা পাইনি। পেলে নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com