সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নারী ও শিশু কোর্টে শুনানী চলাকালে ভিডিও ধারণ করায় মহিলা আটক

  • আপডেট টাইম বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন কোর্টের ভেতরে শুনানী চলাকালে মোবাইল ফোন দিয়ে ভিডিও করার অভিযোগে ফরিদা তালুকদার (২৫) নামের এক নারীকে আটক করা হয়েছে। ৫ ঘণ্টা লকাপে থাকার পর অবশেষে তাকে সতর্ক করে মুক্তি দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক জাহিদুল হকের আদালতে এ ঘটনা ঘটে। এ নিয়ে আদালত পাড়ায় তোলপাড় হয়।
আটক নারী বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের রাউতগাঁও গ্রামের মৃত আলা উদ্দিনের কন্যা, তার স্বামী আব্বাস উদ্দিন।
জানা যায়, তার বড়বোন খাদিজা আক্তার স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে। গতকাল ওই মামলার তারিখ ধার্য্য ছিলো। এক পর্যায়ে বাদি ও আসামি হাজির হয়। আইনজীবীরা শুনানী শুরু করলে ফরিদা তা ভিডিও ধারণ করে। বিষয়টি বিচারকের নজরে এলে তাৎক্ষনিক কোর্ট পুলিশকে আটক করার নির্দেশ দেন। পুলিশ মোবাইল জব্দ করে তাকে কোর্ট হাজতে পাঠায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com