বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জাতীয় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় সারা দেশে তৃতীয় হয়েছে হবিগঞ্জ আহ্ছানীয়া মিশন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে হবিগঞ্জের ছেলে মুহাম্মদ আশরাফুল ইসলাম আবু তানিস। ‘ক’ গ্রুপে আজান প্রতিযোগিতায় অংশ নিয়ে সে এ কৃতিত্ব অর্জন করে। তানিস হবিগঞ্জ আহ্ছানীয়া মিশন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। গত ১৫ মে ঢাকার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত ২০২৩ ও ২০২৪ প্রতিযোগিতা উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুহাম্মদ বশিরুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার ও শায়েখ হযরত মাওলানা খন্দকার গোলাম মৌলা। কৃতি ছাত্র মুহাম্মদ আশরাফুল ইসলাম আবু তানিসের কৃতিত্বে হবিগঞ্জ আহ্ছানীয়া মিশন কর্তৃপক্ষ গর্বিত।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com