বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মহাসড়কের বাহুবলে পিকআপ-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত ॥ আহত ১০

  • আপডেট টাইম বুধবার, ১ মে, ২০২৪
  • ১৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবলে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে হৃদয় মিয়া ও রিপন মিয়া নামে দুইজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) উপজেলার তুগলীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চুনারুঘাট উপজেলার বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে পিকআপ চালক হৃদয় মিয়া এবং শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব নোয়াগাঁও গ্রামের ছোয়াব আলীর ছেলে হেলপার রিপন মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুতাং বাজার থেকে পিকআপটি (ঢাকা মেট্রো ন-১৯-২৩২১) বাহুবল বাজার থেকে মাছ নিয়ে রওনা দেয়। মাছ বোঝাই পিকআপটি শ্রীমঙ্গল হয়ে জুড়ী যাওয়ার পথে তুগলীতে পৌঁছালে সিলেটগামী সিমেন্টের ট্রাক (ঢাকা মেট্রো শ ১৩-০৫৭৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার মারা যান। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com