শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে এরশাদ- একদল দেশে বোমা মেরে মানুষ হত্যা করছে, আরেক দল দলীয় করণ করছে

  • আপডেট টাইম সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫০৬ বা পড়া হয়েছে

আবু হাসিব খান চৌধুরী পাবেল ॥ জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপির অবস্থা নড়বড়ে। ভবিষ্যতে থাকবে কি-না সন্দেহ আছে। বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আমরা সংসদে এবং রাস্তায় আছি। বিএনপি সংসদ কিংবা রাস্তা কোনটিতেই নেই। বিএনপি আমাকে ফাঁসি দিয়ে জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। খালেদা জিয়া বলেছিলেন, এরশাদের ঠিকানা হবে জেলখানা। কিন্তু আমি এখন মুক্ত। বিএনপি আমার বিরুদ্ধে ৭৪টি মামলা দায়ের করেছিল। এগুলো থেকে মুক্তি পেয়েছি। বর্তমানে ২টি রয়েছে। এ দু’টি কখন শেষ হবে তা আমার জানা নেই। তারা বলেছিল, আমাকে দড়ি বেঁধে ঘুরাবে। আমাকে কেউ লাঠিপেটা করেনি। কোমড় সোজা আছে। বরং তারেককে লাঠিপেটা করেছে। জাপা চেয়ারম্যান গতকাল রোববার হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। তিনি বলেন, সংবাদপত্রে প্রতিদিন খুন, গুমের খবর পাওয়া যায়। গত ২৪ বছরে দুই দলের শাসনে মানুষের জীবন দুর্বিষহ। এরা মানুষের শান্তি আনতে পারবেনা। আওয়ামী লীগ দলীয়করণ করেছে। গডফাদার সৃষ্টি করছে। দেশের সব টাকা বিদেশ চলে যাচ্ছে। তিনি বলেন, জাতীয় পার্টির আমলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নের সাথে সাথে সুখ, শান্তি নিশ্চিত হয়েছিল। আগামীতে নির্বাচন হলে ১৫১ আসনে বিজয়ী হয়ে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। আবার দেশে সুদিন ও শান্তি আসবে। আমি দেশের মানুষের এবং ইসলামের খেদমত করতে চাই। জাপা আমলে বন্যার সময় একটি মানুষও না খেয়ে মারা যায়নি। এখন মানুষ মরল না বাঁচলো তার দিকে সরকারের দৃষ্টি নাই। তিনি বলেন, বিএনপি ও জামাত জাতীয়তাবাদী নয়। বাংলাদেশী জাতীয়তাবাদ আল্লাহ, ইসলাম, দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। জেলা আহ্বায়ক এমএ সোবহান চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক শংকর পালের পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাপার মহাসচিব জিয়া উদ্দিন বাবলু।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাপা প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল আহমেদ চিশতী, সুনীল শুভ রায়, তাজ রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবিদ আলী চৌধুরী, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, এম এ মুনিম চৌধুরী বাবু এমপি, কেন্দ্রীয় নেতা এম এ আহাদ চৌধুরী শাহীন, জাতীয় ছাত্র সমাজ সভাপতি ইফতেখার হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক কাউছার উল গনি, সভাপতি আব্দুল মোক্তাদীর চৌধুরী অপু, এম জলিল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খাঁন, সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ বাবুল, জালাল আহমেদ, জেলা যুবসংহতির সদস্য সচিব কাজল আহমেদ, এডঃ শিবলী খায়ের, জেলা জাপার সাবেক দপ্তর সম্পাদক এস এম লুৎফুর, প্রভায়ক ওয়াহিদুর রহমান, ছাত্র সমাজ সভাপতি মোস্তাফিজুর রহমান ময়না, সাধারণ সম্পাদক রিপন আহমেদ, শফি আহমেদ চৌধুরী, শাহ আব্দাল, আসম উস্তার মিয়া, শাহ আবুল খায়ের, জাহাঙ্গীর আলম চৌধুরী, মাহমুদ চৌধুরী, শাহজাহান তালুকদার, প্রফেসার আবিদুর রহমান, মুরাদ আহমেদ, দুধু মিয়া প্রমুখ।
সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ আরো বলেন, সরকার আমাকে ফাঁসি দিয়ে জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। কিন্তু জাপার কর্মীদের কারণে সরকার ফাঁসি দিতে পারিনি। তিনি বলেন-তারেক বোমাবাজ। তারেক দেশে ফিরলে বোমাবাজি বাড়বে। সন্ত্রাস, চাঁদাবাজি বাড়বে। আবার হাওয়া ভবন সৃষ্টি হবে। তিনি বলেন-দেশের অবস্থা এখন খুবই খারাপ। মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে না। খালি মানুষ খুন আর গুম। কিন্তু আমাদের সরকারের আমলে এরকম হয়নি। তিনি বলেন-দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে। দেশে শিল্পকারখানা বাড়বে। বেকারত্ব থাকবে না। মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়। এ দু’দল থাকলে দেশে শান্তি আসবে না। আওয়ামীলীগ সবকিছুতে দলীয়করণ করেছে। তারা ক্ষমতায় থাকলে দলীয়করণ ও গডফাদার সৃষ্টি হয়। আমাদের আমলে তা ছিল না। খারাপ অবস্থার কারণে মানুষ এখন আর দেশে বিনিয়োগ করেন না। বড়লোকেরা বিদেশে টাকা বিনিয়োগ করেন। দেশ এখন আর নিরাপদ নয়। দেশের মানুষ সুখ চাইলে, চাঁদাবাজি বন্ধ দেখতে চাইলে জাপাকে ক্ষমতায় আনুন।
তিনি বলেন, একদল দেশে পেট্টোল বোমা মেরে মানুষ হত্যা করে। আরেক দল দলীয় করন করছে। তাই মানুষ এ দু’দলকে আর ক্ষমতায় দেখতে চায় না। এখন দুই দলের দিন শেষ জাতীয় পার্টির বাংলাদেশ। তিনি বলেন-আমি উপজেলা পদ্ধতি প্রবর্তন করেছিলাম। রাস্তাঘাট তৈরী করেছিল। এখন আর কোন কাঁচা রাস্তা নেই। গ্রামের মানুষের কাছে আদালত পৌঁছে দিয়েছিলাম। পরবর্তী সরকার এসে তা ভেঙ্গে দিল। তা না হলে, উপজেলা পর্যায়ে বড় বড় শিল্প কারখানা হতো। দেশে কাজের অভাব থাকতো না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com