বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কৃষ্ণনগরে রাস্তা নিয়ে সংঘর্ষে মহিলা-শিশুসহ আহত ১৫

  • আপডেট টাইম রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার কৃষ্ণনগর সুঘর গ্রামে সংঘর্ষে মহিলা ও শিশুসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হল- পৃথী আক্তার (১৬), নুসরাত (৩), ফরিদ মিয়া (৪০), সুলতানা (৮), ফুল বানু (৫৫), লাইলি(৫৫), জোসনা (৪৫), নাছিমা (৩০), কাওছার (৩৫), ইদ্রিস মিয়া (৩৭), সুন্দর আলী (৭০), আবদুল খালেক (৭০)। গতকাল শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা জানায়, বনগাঁও গ্রামের শাহরিয়া নাফিজ হৃদয় ও আলী হুসেন, মাসুক মিয়ার লোকজনের মাঝে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়। এ সময় হামলা-পাল্টা হামলায় উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রনে আসে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com