বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পল্লী বিদ্যুৎ সমিতি সভাপতি মিজানুর রহমানকে কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

  • আপডেট টাইম রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) সভাপতি মোঃ মিজানুর রহমানকে কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। একটি জালিয়াতি মামলায় গত ১৭ এপ্রিল মিজানুর রহমান হবিগঞ্জ জেলার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল আলম চৌধুরী এর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিজ্ঞ আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে করেন। বিষয়টি অবগত হয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটির তদন্ত কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন না হওয়া ও পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সকল কার্যক্রম থেকে মিজানুর রহমানকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com