শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২১১ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর চৌমুহনী ইউনিয়নে গোবিনাথপুর কম্বাইন হারভেস্টার যন্ত্র দিয়ে চলতি বোরো ধান কাটার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় একজন কৃষকের ধান কাটার মধ্য দিয়ে ধান কাটার উদ্বোধন করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল। এ সময় মাধবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আব্দুর সাত্তার বেগ, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহবুবর রহমান সোহাগ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক মোঃ বদু মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার সজিব পাল বলেন, এ উপজেলায় আগামী মৌসুমে কম্বাইন হার্ভেষ্টার যন্ত্রের মাধ্যমে ধান কাটার পরিমান আরও বাড়ে সেই লক্ষে কৃষকে উদ্ভুদ্ধ করতে আজকে কম্বাইন হার্ভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন করা হলো।
কৃষক কম সময়ে ১ বিঘা জমির ধান কর্তন করতে পারবে। এক বিঘা জমির ধান কাটতে সময় লাগে ১৮ থেকে ২০ মিনিট আর বিঘা প্রতি খরচ মাত্র ২ হাজার টাকা। শ্রমিকের মাধ্যমে ধান কাটতে এ উপজেলার বাজার চলছে বিঘা প্রতি প্রায় ৪ হাজার টাকা।
আর কম্বাইন হার্ভেষ্টার যন্ত্রের মাধ্যমে কর্তন করতে লাগে ২ হাজার টাকা। এতে করে কৃষকের ২ হাজার থেকে আড়াই হাজার বেঁচে হচ্ছে। এই যন্ত্র দিয়ে জমির ধান কর্তন করে প্যাকেটিং করা হচ্ছে কৃষকেরা বাড়িতে নিয়ে এই ভাবেই বাজার জাত করতে পারবেন। আমরা চাচ্ছি কৃষকরা লাভজনক হোক।
মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার একেএম ফয়সাল বলেন, সরকার প্রতি নিয়ত উন্নত প্রযুক্তির কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে যেনো কৃষক অধিক ফলন লাভ করতে পারে, কৃষি বিভাগ সেই কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করে যাচ্ছি। কৃষকদের এই আধুনিক যন্ত্রর সাথে পরিচয় এবং ধান কাটা, মাড়াই এবং প্যাকেটিং এর কাজটা কৃষক নিজেরাই করতে পারে সেই লক্ষে প্রচারনা চালানো হচ্ছে। আশা করছি আগামী মৌসুমে মাধবপুর উপজেলার কৃষক আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে উদ্ভুদ্ধ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com