বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২১২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ জেহাদী ও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ২৪ এপ্রিল সন্ধায় ইনাতগঞ্জ পশ্চিম বাজার হাসপাতালের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ইনাতগঞ্জ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুস সহিদ এর সভাপতিত্বে ও ইনাতগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রুবেল আহমেদ এর পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ জেহাদী বলেন, গত ২৯ মার্চ বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মনবাধিকার সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটি কর্তৃক গত ২২ এপ্রিল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে যে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছিল। সেটা মিথ্যা বানোয়াট।
তিনি বলেন, ইনাতগঞ্জ জামে মসজিদকে কেন্দ্র করে আমাকে ফাঁসানোর দায়ে এই ষড়যন্ত্র করে। শয়তান ও বিশ্বাস করবে না যে আমি এই সালেহা জামে মসজিদ এর সাথে জড়িত নই। উক্ত ইনাতগঞ্জবাসী ও বাজার ব্যবসায়ীরা জানেন এই অন্যায় অত্যাচার করে আসছে তারা। এ মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, ইনাতগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি ও ২নং ওয়ার্ড এর মেম্বার দিলবার হোসেন, অটো রাইস মিলের মালিক আমিনুর রহমান, ব্যবসায়ী কামাল হোসেন, জয়নাল আবেদিন, এলাকার বিশিষ্ট মোরব্বি ওয়ারিদ উল্লাহ, আব্দুল বাচিত প্রমুখ। এছাড়া ইনাতগঞ্জ ইউনিয়নের সকল শ্রেণি পেশার মানুষ জন উপস্তিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com