রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ

  • আপডেট টাইম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নিষেধ অমান্য করে প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টর ও লরি প্রবেশ করার কারণে চলাচলে ব্যাঘাত ঘটছে। শুধু তাই নয়, এসব যানবাহনের বেপরোয়া গতির কারণে বৈদ্যুতিক তার, ট্রান্সফরমার, ইন্টারনেটের তারসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতি হচ্ছে। ফলে শহরের অনেক এলাকায় বিদ্যুত না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ আছে, ট্রাফিক পুলিশকে ম্যানেজ করেই তারা আইন শৃংখলা কমিটির সিদ্ধান্ত অমান্য করে দিনে ও রাতে শহরের ভেতর এসব যানবাহন চালিয়ে যাচ্ছে। এতে একদিকে রাস্তাঘাট ভেঙ্গে খানাখন্দে পরিণত হচ্ছে, অন্যদিকে যানজট সৃষ্টির ফলে বিভিন্ন পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। সময় মতো অফিস আদালতসহ জরুরি কাজে গন্তব্যে যেতে পারছেন না।
গত সোমবার রাতে বেপরোয়া গতির একটি ট্রাক চালিয়ে যাবার সময় শায়েস্তানগর এলাকায় একটি ট্রান্সফরমার ভেঙ্গে ফেলে। এমনকি বিভিন্ন তার ছিড়ে যায়। ফলে শায়েস্তানগর এলাকাবাসী রাত সাড়ে ১০টা থেকে ৩ টা পর্যন্ত বিদ্যুতবিহীন ছিলেন। পরে বিদ্যুৎ অফিসের লোকজন এসে ট্রান্সফরমার মেরামত করলে বিদ্যুৎ স্বাভাবিক হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com