সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার

  • আপডেট টাইম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৩০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, কৃষক ও কৃষির উন্নয়নে আওয়ামী লীগ সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা কৃষকের দোড়গোড়ায় পৌঁছে দিচ্ছে। এখন সারের জন্য কৃষককে জীবন দিতে হয় না। কৃষিপণ্য নিয়ে কাঁদতে হয় না। তিনি বলেন, বর্তমান সরকার কৃষক ও কৃষিকে বাঁচিয়ে দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে চায়। বাংলাদেশ সবদিক থেকে উন্নত ও সমৃদ্ধ হবে, সেই লক্ষ্যেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার কাজ করছে। বাংলাদেশ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির এসব কথা বলেন। এ সময় সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড যেন কোন অপশক্তি ম্লান করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবিগঞ্জে কৃষক লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি নির্দেশনা দিয়েছেন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে কৃষক লীগ। সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা ও সঞ্চালনা করেছেন সদস্য সচিব মোঃ আব্দুর রউফ। এতে কৃষক লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com