বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় বেশ কয়েকটি ক্লিনিকের অপারেশন থিয়েটার থেকে নিষিদ্ধ গোল্ডম্যান হেলোথিন ভেপুলাইজার মেশিন খোলাসহ ল্যাব তালাবদ্ধ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হকের নেতৃত্বে শহরের ৯টি বেসরকারি কিনিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৯টি ক্লিনিকের অপারেশন থিয়েটার থেকে নিষিদ্ধ গোল্ডম্যান হেলোথিন ভেপুলাইজার মেশিন খুলে ফেলে তাদেরকে সতর্ক করা হয়। এছাড়া খোয়াই হাসপাতালের ল্যাবরেটরি কক্ষে টেকনিশিয়ান ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় সেটি তালাবদ্ধ করা হয়। এ বিষয়ে ডাঃ জাহেদ খান বলেন, বেশ কয়েকটি দুর্ঘটনার কারণে সরকার গোল্ডম্যান হেলোথিন ভেপুলাইজার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। এই নিষেধ অমান্য করে যেসব ক্লিনিক তা ব্যবহার করছে তাদের ওই মেশিন খুলে ফেলা হয়। পাশাপাশি সরকারি নির্দেশনা অনুসরণ করার জন্য বলা হয়। সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক বলেন, জনস্বার্থে আমাদের অভিযান নিয়মিত চলমান থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com