বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২৮২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা চৌমুহনী ইউপির সীমান্তবর্তী কমলপুর গ্রামে থেকে একটি বিলুপ্ত ও বিরল প্রজাতির লজ্জাবতী বানর (স্লো লরিশ) উদ্ধার করছে পাখি প্রেমিক সোসাইটির সদস্যরা। প্রানিটি দেখতে এলাকার মানুষ ভিড় জমায়। গত (১৭ এপ্রিল) বুধবার বিকালে সীমান্ত ঘেষা ভারতের ত্রিপুরা এলাকার বনাঞ্চল থেকে খাদ্যের সন্ধানে বাংলাদেশে আসে বলে ধারনা করা হচ্ছে। প্রানীটিকে ঈগল ও কাক আক্রমন করলে এটিকে বাচিয়ে নিরাপদে রাখে পাখী প্রেমিক সোসাইটির সদস্যরা। পরে কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে এটিকে খাচায় বন্দি করা হয়। দেয়া হয় প্রাথমিক চিকিৎসা ও খাবার-পানি। পাখি প্রেমিক সোসাইটির সদস্য কায়েম মিয়া বলেন, অত্যন্ত সাবধানতা ও ঝুঁকি নিয়ে প্রাণীটিকে আমরা নিরাপদে খাঁচা বন্দী করি। পরে বন বিভাগের লোকজনকে খবর দেই। বানরটিকে প্রথমে ঈগল এবং কাক আক্রমণ করেছিল। সেখান থেকে আমরা এটিকে বাচাই। হবিগঞ্জের বিভাগীয় কর্মকর্তা কার্যালয়ের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী জানান, কিছু দিন আগেও পাখি প্রেমিক সোসাইটির সদস্যরা সংগঠনের একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছিল। আজও একটি লজ্জাবতী বানর উদ্ধার হয়েছে। আজকেও আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা নিয়ে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) স্থানীয় সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন বনে বানরটিকে অবমুক্ত করেছি। এর আগে আমরা এটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com