বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২০৫ বা পড়া হয়েছে

মতিউর রহমান মুন্না, গ্রিস থেকে ॥ গ্রিসের রাজধানী এথেন্সে আওয়ার ওশান কনফারেন্সে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। গত ১৫ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত চলে এই কনফারেন্স। গত মঙ্গলবার স্থানীয় সময় সকালে এথেন্সের ক্যালিথিয়ায় ‘স্টাভরোস নিয়াকো ফাউন্ডেশন কালচারাল সেন্টারে কনফারেন্সের ফাঁকে হাছান মাহমুদ ও পররাষ্ট্রমন্ত্রী জর্জ জেরাপেট্রাইটিস এক বৈঠকে মিলিত হন।
এ সময় গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে দূতাবাস খোলা তাদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে বলে উল্লেখ করেন। বাংলাদেশি পেশাজীবীদের পরিশ্রম এবং আইনের প্রতি তাঁদের শ্রদ্ধার প্রশংসা করে তিনি বলেন, গ্রিস আগামী দিনে তার কৃষি, পর্যটন, আতিথেয়তা এবং নির্মাণ খাতে প্রচুর বাংলাদেশি কর্মী নিয়োগ করবে। তাঁদের আলোচনায় ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন, কৃষি খাতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি, অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগ, নৌ পরিবহন, জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য ও বিকল্প শক্তি উৎপাদন অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপীয় সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো উঠে আসে।
পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী জর্জ জেরাপেট্রাইটিসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী ওই আমন্ত্রণ গ্রহণ করে বলেন, ঢাকায় কূটনৈতিক মিশন খোলা গ্রিস সরকারের অগ্রাধিকারের অন্তর্ভুক্ত এবং এই দূতাবাস উদ্বোধন ঢাকা সফরের একটি ভালো সুযোগ হতে পারে। হাছান মাহমুদ গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীকে মানসম্পন্ন বাংলাদেশি পণ্য আমদানি সহজতর করা ও এ বিষয়ে গ্রিসের ব্যবসায়ীদের উৎসাহিত করার আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী এ সময় অভিবাসন ও চলাচল বিষয়ে সমঝোতা স্মারকের আওতায় গ্রিসে ১০ হাজারের বেশি বাংলাদেশিকে বসবাসে বৈধতা প্রদানের জন্য গ্রিক সরকারকে ধন্যবাদ জানান এবং সমঝোতা স্মারকের দ্বিতীয় অংশ বাস্তবায়নের আহ্বান জানান।
গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে দ্বিপীয় বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করেন ও উপযুক্ত কৌশল খোঁজার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। নৌ পরিবহন খাতে দুই দেশের মধ্যে অর্থপূর্ণ সহযোগিতার জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো প্রণয়নেও একমত হন দুই পররাষ্ট্রমন্ত্রী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com