শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বৃন্দাবন কলেজের শিক্ষকের বাসায় চুরি ॥ মালসহ আটক ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে শিক্ষকের বাসায় চুরির ঘটনায় মালামালসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। আটককৃত চোরেরা হল, হবিগঞ্জ সদর উপজেলার শুকড়িপাড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র আবুল মিয়া (২৫) ও আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের অসীম চন্দ্র রায়ের পুত্র রিংকু চন্দ্র রায় (১৯)। গতকাল বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব জানান, হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের শিক্ষক আব্দুল আহাদের শহরের মাস্টার কোয়ার্টারের বাসায় চুরি সংঘঠিত হয়। এ সময় চোরেরা বাসাটি থেকে বেশ কিছু মালামাল নিয়ে যায়। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহর থেকে একটি মাাইক্রোটেক আইপিএস মেশিনসহ বেশ কিছু মালামাল উদ্ধার করে। একই সাথে দুই চোরকে আটক করা হয়।
তিনি বলেন, মামলা রুজু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দুইজন চোরকে আটক করে মালামাল উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধার এবং চোরদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com