মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নাছিরনগরে কাজ করতে গিয়ে মাধবপুরে ৩ শ্রমিক নিহত

  • আপডেট টাইম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মার্কেটের সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে তিনজনের মৃত্যুর হয়েছে। এ ঘটনায় মাধবপুরে শোকের মাতম চলছে। ঘটনাটি নাসিরনগর উপজেলার গুনিয়াউক গুটমা গ্রামে ঘটছে। গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গুটমা গ্রামের স্বপ্না মার্কেটে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহাগ রানা। নিহতরা হলেন, মাধবপুর উপজেলার পৌর এলাকার কৃষ্ণনগর গ্রামের ফজলুল হকের ছেলে আলম মিয়া (২২), আদাঐর ইউনিয়নের সম্পদ পুর গ্রামের নজব আলীর ছেলে ছনু মিয়া ( ২৩) ও একই ইউনিয়নের মৌজপুর গ্রামের আবেদ আলীর ছেলে সম্রাট মিয়া (২৫)। স্থানীয় লোকজন জানান, গুটমা বাজারের পাশে আহাদ আলীর স্ত্রীর নামে স্বপ্না মার্কেট নির্মাণ করা হচ্ছে। তিন মাস ধরে নির্মাণকাজ চলমান। গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মার্কেটে কাজ করতে আসেন কয়েকজন শ্রমিক। নির্মাণাধীন মার্কেটের সেপটিক ট্যাংকের কাঠের মাচাল খুলতে সেপটিক ট্যাংকের ভিতরে প্রবেশ করেন একজন,সে বেরুতে না পারা তাকে বের করতে এক এক করে বাকী দুইজনও প্রবেশ করে। পরে তাদের কোনো শব্দ না পেয়ে স্থানীয়রা গিয়ে দেখতে পান সবাই ভেতরে অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দা মো. মালেক মিয়া জানান, সকালে তিনজন সেপটিক ট্যাংকের ভেতর নামেন। সাড়া না পেয়ে গিয়ে দেখা যায় তারা মারা গেছেন। মার্কেটের মালিক আহাদ আলীর সঙ্গে কথা হলে তিনি বলেন,ঠিকাদার দিয়ে তিনি মার্কেটের নির্মাণকাজ করছেন। মৃত আলমের চাচা আজাদ ভুঁইয়া জানান, আলম এক বছর হয়েছে বিয়ে করেছে, তার স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা, আলমের মৃত্যু সংবাদ শুনে তার স্ত্রী প্রায় পাগল হয়ে গেছে। আলম খুব দরিদ্র পরিবারের ছেলে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিমাংশু রঞ্জন সিংহ জানান, সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাসের কারণে এমন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বলেন, ধরণা করছি গ্যাসের কারণে এমন হয়েছে। তবে এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা তা তদন্ত সাপেক্ষে ও ময়না তদন্তের রিপোর্টের পর বলা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com