শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

নবীগঞ্জের প্রবীণ মুরুব্বি ফজল মিয়ার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামের বাসিন্দা আলহাজ্ব মোঃ ফজল মিয়া আর নেই (ইন্না—-রাজিউন)। গত সোমবার দুপুর ৩টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। মরহুমের নামাজের জানাযা রাত সাড়ে ৯ সময় পূর্বজাহিদপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী শেপু, বাসদ নেতা চৌধুরী ফয়সল শুয়েব, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি এডঃ শেখ শাহনুর আলম ছানু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আব্দাল করিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব আহমদ চৌধুরী, মান্দারকান্দি আয়শা সিদ্দিকা মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওঃ আবু সালেহ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলী হাছান লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর চৌধুরী সালমানসহ কয়েক শতাধিক মুসল্লীয়ান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ পুত্র সন্তান, ১ কন্যা সন্তান অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com