রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

জুমার খুৎবায় মাওঃ মোশাররফ হোসেন ভূইয়া ॥ আল্লাহর উপর ভরসাকারীদেরকে নিয়ামত বাড়িয়ে দেয়া হয়

  • আপডেট টাইম শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া বাজার জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মোশাররফ হোসেন ভূইয়া বলেছেন- সুখে দুঃখে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। শুধু সুখের সময় আল্লাহকে স্মরণ রাখলে আর দুঃখের সময় আল্লাহর কথা ভুলে গেলে প্রকৃত ঈমানদার হওয়া যাবে না। সুখে দুঃখে আল্লাহর উপর ভরসাকারীদেরকে নিয়ামত বাড়িয়ে দেয়া হয়। তিনি বলেন- রাসুল (সা) এর নাম শুনলে দুরুদ পড়তে হবে, মা বাবা জীবিত থাকাকালেই বেহেশত অর্জন করতে হবে, রমজান মাস পেলেই জীবনের সমস্ত গোনাহ মাফ করাতে হবে। রাসুল (সা) এর হাদিস হচ্ছে যারা উপরোক্ত আমলগুলো করবে না, তারা নিশ্চিত ধ্বংসের মধ্যে থাকবে। ২২ মিনিটের জুমার খুৎবায় তিনি জুমাতুল বিদাআর গুরুত্ব, লাইলাতুল ক্বদরের গুরুত্ব, ইতিক্বাফের গুরুত্ব তুলে ধরেন। জুমার নামাজের পরে লুকড়া ঈদগাহ মাঠে হবিগঞ্জ শহরের আইয়ূব আলী রেস্তোরার ম্যানেজার মোঃ কামাল মিয়ার পিতা গোলাম হোসেনের জানাযার নামাজে বিভিন্ন এলাকার মুসল্লীগন অংশ গ্রহন করেন। গোলাম হোসেন বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com