সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি মনসুর, সম্পাদক বকুল

  • আপডেট টাইম শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি ও সম্পাদক হেট্টিক করেছেন। নারী শিশু কোর্টের স্পেশাল পিপি বর্তমান সভাপতি এডভোকেট আবুল মনসুর চৌধুরী ১৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
মোঃ সামছুল হক-১ পেয়েছেন ১৫৯, আব্দুল হান্নান চৌধুরী ১০৭, মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন ৮৯ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে আতাউর রহমান রুমি ৩১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আতাউর রহমান ২১৭ ভোট পান। সাধারণ সম্পাদক পদে আব্দুল মোছাব্বির বকুল ৩২১ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি পান ২২৩ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেওয়ানী শাখার সৈয়দ কামরুল ইসলাম ৩৩৮ ভোট ও ফৌজদারী শাখার মিজানুর রহমান (৪) ১৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এ ছাড়াও লাইব্রেরী ও সাংস্কৃতিক পদে ফাতেমা ইয়াসমিন, ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সম্পাদক মো: ফখর উদ্দিন ও মহিলা বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এডভোকেট শায়লা পারভীন। সিনিয়র সদস্য পদে মো: আজিজুল হক চৌধুরী জুয়েল, মো: নুরুল হক, মিহির কান্তি চৌধুরী, মো: হাফিজুল ইসলাম, জুনিয়র সদস্য মো: আঙ্গুর আলী শাহ্, মো: আলী আফজাল (আখন), মো: আব্দুল ওয়াহিদ (মমিন) নির্বাচিত হয়েছেন।
এর আগে গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়। মোট ভোটার ছিলেন ৬৬৮ জন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অহীন্দ্র কুমার দত্ত চৌধুরীসহ আরও অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com