মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

খোশ আমদেদ মাহে রমজান

  • আপডেট টাইম শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৭১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ আজ ২৫ রমজান। মাসগুলোর মধ্যে রমজান শ্রেষ্ঠত্ব লাভ করেছে কোরান নাজিলের কারণে। আল্লাহ্ জাল্লাশানুহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়াহি ওয়া সাল্লামকে উদ্দেশ্য করে ইরশাদ করেন এই কিতাব আপনার প্রতি নাজিল করেছি, যাতে আপনি মানুষকে অন্ধকার হতে বের করে আলোতে আনতে পারেন (সূরা ইব্রাহিম ঃ আয়াত- ১)। কোরান মজিদ আল্লাহর কালাম যা সংরক্ষিত লওহ্ মাহফুজে। প্রিয় নবী (সাঃ) এর নিকট কোরান মজিদ ওহি আকারে ২৩ বছর ধরে অংশে অংশে নাজিল হয়, যার সূচনা হয় লায়লাতুল কদরে। আল্লাহ জাল্লাশানুহু ইরশাদ করেন, (হে রাসূল) আমি কোরান নাজিল করেছি খন্ড খন্ডভাবে যাতে আপনি তা মানুষের নিকট ক্রমে ক্রমে পাঠ করতে পারেন এবং আমি তা ক্রমশ নাজিল করেছি। (সূরা বনী ইসরাইল ঃ আয়াত ১০৬) আল্লাহ্ জাল্লাশানুহু কোরান মজিদ সম্পর্কে ইরশাদ করেন- আমি এই কিতাব নাজিল করেছি যা কল্যাণময়। সুতরাং এর অনুসরণ কর এবং তাকওয়া অবলম্বন করা (সূরা আন’আম ঃ আয়াত ১৫৫)। এখানে উল্লেখ্য যে, মাহে রমজানের সিয়ামকে আল্লাহ জাল্লাশানুহু ফরজ করেছেন এই জন্য যাতে মানুষ সিয়াম পালনের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারে। ইলমে তাসাউফে দায়বায়ে হকিকতে কোরান শীর্ষক সবকযোগ্য পীরের নিকট হতে গ্রহণ করে রপ্ত করতে পারলে কোরানের সামগ্রিক আলোয় উদ্ভাসিত হওয়া সম্ভব হয়। যুগশ্রেষ্ঠ সূফী কুতবুল আলম হযরত মাওলানা শাহ সূফী তোয়াজ উদ্দিন আহমদ রহমাতল্লাহি আলায়হি বলেছেন ঃ কোরানের নূর হককে প্রস্ফুটিত সুপ্রতিষ্ঠিত করে, আর বাতিলকে ধ্বংস করে।
হাদিস শরীফে আছে, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই শ্রেষ্ঠ যে কোরান শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। কোরান মজিদের প্রতিটি হরফ, আয়াত, সূরা প্রভৃতির জাহিরী অর্থ যেমন আছে তেমনি বাতিনী অর্থও আছে। হাদিস শরীফে আছে যে, কোরানের একটি হরফ তিলাওয়াত করলে ১০টি সওয়াব লাভ করা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com