সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

বাহুবলে সংঘর্ষের ঘটনায় লিডারসহ উভপক্ষের ৩’শ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ১০ ॥ পুরুষ শূন্য ৫ টি গ্রাম

  • আপডেট টাইম রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫০৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ শুক্রবার বাহুবলে ঢাকা-সিলেট মহা-সড়ক বন্ধ করে দু’পক্ষের সংঘর্ষে শতাধিক লোক আহত হওয়ার ঘটনায় গতকাল ৩০০ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। গতকাল বিকাল সাড়ে ৪টা এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে। অন্যান্য আসামী গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে। গ্রেফতার এড়াতে গা ঢাকা দেয়ায় ৫টি গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে। থমথমে অবস্থা বিরাজ করছে গ্রামগুলোতে।
পুলিশ সূত্র জানায়, বাহুবল উপজেলার চারগাঁও প্রকাশিত ভৈরবীকোণা গ্রামের তাজুল ইসলাম চৌধুরী ও ইউপি মেম্বার আব্দুর রহিম ওরপে ময়না মিয়ার নেতৃত্বাধিন রুপের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে ইতোপূর্বে মামলা-হামলার ঘটনাও ঘটেছে। উক্ত বিরোধের জের ধরে গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চারগাঁও প্রকাশিত ভৈরবীকোণা গ্রামের পাশে ঢাকা-সিলেট মহা-সড়কের উপর উভয় পরে ৩০০/৩৫০ লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে সংঘর্ষকারীরা পুলিশের উপর ছড়াও হয়। এ সময় সরকারি পিকঅ্যাপ (নং- হবিগঞ্জ ঠ-১১-০০০৪) ভাংচুর হয়। আহত হয় ৫ পুলিশসহ উভয় পরে শতাধিক লোক। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ অর্ধশতাধিক টিয়ার সেল ও সর্টগানের গুলি ছুড়ে। শুক্রবার ভোর রাতে পুলিশের এসআই মজিবুর রহমান বাদী হয়ে তাজুল ইসলাম চৌধুরী ও আব্দুর রহিম ওরপে ময়না মিয়াসহ ৩০০ লোকের বিরুদ্ধে মামলা দায়ের করে।
এ মামলায় পুলিশ যশপাল গ্রামের মৃত ফিরোজ উল্লার পুত্র আরজু মিয়া (৪৫), আকবর আলীর পুত্র সামছুল হক (৩০), সফর আলীর পুত্র শাহিন মিয়া (৩৫), আব্দাপটিয়া গ্রামের উলফত উল্লার পুত্র আব্দুল হাই (৩৫), আব্দুস ছালামের পুত্র নূরে আলম (২০), দৌলতপুর গ্রামের আজগর আলীর পুত্র রেনু মিয়া (২৭) ও কচুয়াদি গ্রামের মৃত মঈন উল্লার পুত্র আছকির (২৮) কে বাহুবল থানা পুলিশ এবং পশ্চিম শাহাপুর গামের মৃত আব্দুল গণির পুত্র রাজ্জাক মিয়া (৬৫), খুজারগাঁও গ্রামের আব্দুল ছত্তারের পুত্র আপ্তাব আলী (২৮) ও হরিপাশা গ্রামের দরছ আলীর পুত্র মহিদ মিয়া (২১)কে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মাঝে প্রথম ৬ জনকে গতকাল শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। আছকির মিয়া আটক অবস্থায় বাহুবল হাসপাতালে চিকিৎসাধিন এবং অন্য ৩জন হবিগঞ্জ সদর থানার তত্ত্ববধানে আছে।
এদিকে মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকায় গ্রেফতার এড়াতে চারগাঁও গ্রামভূক্ত ভৌরবীকোণা, হাবিজপুর, আব্দাপটিয়া, পশ্চিম শাহাপুর ও যশপাল গ্রামের অধিকাংশ পুরুষ আত্মগোপন করেছেন। এতে গ্রামগুলো কার্যতঃ পুরুষ শূন্য হয়ে পড়েছে। সর্বত্র থমথমে অবস্থা বিরাজ করছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে, বাহুবল মডেল থানার সেকেন্ড অফিসার এসআই খায়রুজ্জামান বলেন, সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহারভূক্ত ১০জনকে গ্রেফতার করা হয়েছে অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com