মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

সরকার এতিম শিশুদের সবধরণের অধিকার নিশ্চিত করতে চায়-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি শিশু পরিবারে পুনর্বাসিত শিশুরা যেন কখনও নিজেদের অসহায় মনে না করেÑ সে ব্যাপারে সকলকে সজাগ থাকার জন্য বলেছেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল জেলা সদরের বহুলা এলাকায় সরকারি শিশু পরিবারের বাসিন্দাদের সাথে ইফতার মাহফিলে যোগ দিয়ে একথা বলেন। “আলোর পথে যাত্রা” সামাজিক সংগঠনের উদ্যোগে শিশু পরিবারের প্রাক্তণ বাসিন্দারা সেখানে এই ইফতার মাহফিল আয়োজন করে। সংসদ সদস্য আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার এতিম শিশুদের সবধরণের অধিকার নিশ্চিত করতে চায়। শিশু পরিবারে থেকে অনেকে উচ্চ শিক্ষিত হয়েছেন; ভাল অবস্থান অর্জন করেছেন।
শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি শিশু পরিবারের নিমন্ত্রণ ফিরিয়ে দিতে পারি না। শত ব্যবস্ততার মধ্যেই আমি তোমাদের মধ্যে এসেছি। তোমরা কখনও নিজেকে অসহায় ভাববে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদের পাশে আছেন। আমি তোমাদের পাশে রয়েছি।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি শিশু পরিবারের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান। জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক জালাল আহমেদ বিশেষ অতিথি ছিলেন।
পরে প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর উপস্থিতিতে শিশুদের সামনে উন্নতমানের ইফতার পরিবেশন করেন এবং তিনি তাঁদের সঙ্গে ইফতারে অংশ নেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com