মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচংয়ে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে মতবিনিময় সভা

  • আপডেট টাইম সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, সাংবাদিক এস এম খোকন, উপজেলা মৎস্য অফিসার বুরহান উদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাসান আল মামুন, ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, আহাদ মিয়া, ফরিদ আহমদ, শিক্ষক নানু মিয়া, দ্বিপু চন্দ্র গোপ, নুপুর দেব প্রমুখ। এছাড়া উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, ইউএনও অফিসের উপ-প্রশাসনিক অফিসার সুব্রত দেব, কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউপি চেয়ারম্যান, সচিব, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে সার্বজনীন পেনশন বিষয়ে বিভিন্ন ভিডিও প্রদর্শন করা হয়।
সভাপতির বক্তব্যে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী সরকারী চাকুরীজীবিদের মতো সকল শ্রেণীর মানুষের কল্যানের জন্য এই পেনশন ব্যবস্থ্যা চালু করেছেন। ১৮ বছর থেকে ৫০ বছরের যে কোন বাংলাদেশী নাগরিক এই পেনশনের আওতায় আসতে পারবেন। ১০০০ টাকা থেকে শুরু করে আয় অনুযায়ী যে কোন অংকের এ স্কিমে অংশ গ্রহন করা এখন জরুরি। আর আপনাদের জমানো টাকা ৬০ বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সরকারী চাকুরীজীবিদের মতো প্রতি মাসে মৃত্যুর আগ পর্যন্ত পেনশন হিসেবে পাবেন। এছাড়া আপনার অবর্তমানে আপনার নমিনি উক্ত পেনশনের টাকা ভোগ করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com