রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাট দেউন্দি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২৪৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট উপজেলার দেউন্দি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে এর পক্ষ থেকে গতকাল দুপুরে ১শ শিক্ষার্থীর হাতে স্কুলড্রেস তুলে দেওয়া হয়। এ উপলক্ষে দেউন্দি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতীক থিয়েটারের সভাপতি সুনীল বিশ্বাস এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সভাপতি ও বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ. বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, সাংবাদিক আব্দুল হালিম, বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল ও স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত গোয়ালা। অতিথিদের হাত থেকে স্কুলড্রেস গ্রহণ করে শিক্ষার্থীদের আনন্দ প্রকাশ করতে দেখা যায়। উল্লেখ্য, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান রানা কিছুদিন আগে স্কুলে একটি অনুষ্ঠানে গেলে শিক্ষার্থীরা তাঁর কাছে স্কুলড্রেস এর দাবি জানান। এরই ধারাবাহিকতায় ১শ ছাত্রী – ছাত্রীর মাঝে স্কুলড্রেস বিতরণ করা হলো।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com