বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ইফতার মাহফিলে এমপি আবু জাহির ॥ হবিগঞ্জের ছেলে-মেয়েরা ঘরে বসে বৈদেশিক মুদ্রা উপার্জন করবে

  • আপডেট টাইম শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তরুণ প্রজন্মকে আত্মকর্মসংস্থানমূলক শিক্ষা দিতে সকলের প্রতি আহবান জানিয়েছেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল রাজধানীতে “ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের” ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগ সরকার দেশজুড়ে উচ্চগতির ইন্টারনেট ও প্রশিক্ষণ দেওয়ার ফলে এখন ঘরে বসেই দক্ষ মানবসম্পদ তৈরি হচ্ছে। ইতোমধ্যে হবিগঞ্জে আমরা শেখ কামাল আইটি এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজ শুরু করেছি। জেলার ছেলেমেয়েরা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আন্তর্জাতিক বাজার থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করবে। হবিগঞ্জের শিক্ষা খঅতে বৈপ্লবিক উন্নয়নের কথা উল্লেখ করে সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে আমাকে ভোট দেওয়ায় আপনারা এতকিছু পেয়েছেন। তবে জেলাবাসীকে এসব উন্নয়নের পুরোটা সুফল ভোগ করতে হলেÑ নিজের সন্তানকে যুগোপযোগী শিক্ষার দিয়ে তুলতে হবে। ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মোঃ মিসবাহ উদ্দিন সালমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ পারভেজের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com