বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ৬ বছরে শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী চাচা গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২১৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মুদি ব্যবসায়ী জনৈক চাচার বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে ধর্ষিতা শিশু ও ধর্ষক চাচাকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় মামলার পর শুক্রবার তাকে জেল হাজতে পাঠানো হয়। পরে প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট এর কাছে শিশু জবান বন্ধী প্রদান করেছে। ভুক্তভোগী শিশুর বাবা জানান, শিশুটির বাবা ফোরকান আলী একজন কৃষক। এ জন্য তার মেয়ে স্থানীয় মাদ্রাসায় নার্সারী ওয়ানে পড়ালেখা করে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে সে একই ক্লাসের বান্ধবীর বাড়িতে পড়াশুনার বিষয়ে আলোচনা করতে যায়। পথের মধ্যে একটি মুদি দোকান তার বাড়ির বাসিন্দা সম্পর্কে চাচা নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউপির ফুটারচর গ্রামের ইউনুছ আলীর পুত্র আনহার মিয়া (৩৫) চকলেটের প্রলোভন দিয়ে তার দোকানে নিয়ে যায়। সেখানে ফাঁকা ঘরে শিশুটিকে একা পেয়ে শিশু কন্যাকে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করে দোকান ঘর বন্ধ করে পালিয়ে যায়। ঘটনাটি জানতে পেরে বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকাবাসীর সহায়তায় লম্পট আনহার মিয়াকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা ফোরকান আলী হোসেন বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ওই মামলায় আনহার মিয়াকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরন করেছে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওই মামলায় আনহার মিয়াকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শিশুর জবানবন্দি গ্রহন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com