বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে মুক্তিযোদ্ধা পরিবারে হামলা ॥ শিক্ষার্থীসহ আহত ৫ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

  • আপডেট টাইম শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পূর্ব বিরোধের জের ধরে চুনারুঘাট উপজেলার উসমানপুর দলাজাই গ্রামে এক মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় মুক্তিযোদ্ধার বৃদ্ধা স্ত্রী ও দুই শিক্ষার্থীসহ ৫ জনকে কুপিয়ে আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনাটি ঘটে।
আহত ও স্থানীয় সূত্র জানান, গাজীপুর ইউনিয়নের উসমানপুর দলাজাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাসু মিয়ার ছেলে আলী হোসেনের সাথে একই গ্রামের ইয়াছির উল্লাহর ছেলে সহিব উল্ল্যাহ ওরফে শফিক মিয়ার বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল দুপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে অতর্কিত হামলা চালায় শফিক মিয়াসহ ১৫/১৬ জন। হামলায় মুক্তিযোদ্ধার স্ত্রী মোছাঃ আনোয়ারা খাতুন (৫৫), ছেলে আলী হোসেন (৩৫), আলী হোসেনের স্ত্রী রুবি বেগম (৩০) ও জহুর হোসেনের ছেলে এসএসসি পরীক্ষার্থী ফয়সাল মিয়া (১৫) ও মোঃ আছকির তরফদারের মেয়ে এইচএসসি ১ম বর্ষের ছাত্রী সীমা আক্তার (১৭) মারপিট করে আহত করে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গুরুতর অবস্থায় হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। এদিকে অবস্থার অবনতি হলে রাতে আশংকাজনক অবস্থায় মুক্তিযোদ্ধার স্ত্রী মোছাঃ আনোয়ারা খাতুন ও ছেলে আলী হোসেনকে সিলেট প্রেরণ করা হয়।
আহতরা জানান, হামলাকারীরা তাদের আসবাবপত্রসহ বাড়ি ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com